পাহাড়ের দুঃখ-কষ্ট এবং দুর্দশার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ী, বললেন সায়ন্তন
দি নিউজ লায়ন ; পাহাড়ের দুঃখ-কষ্ট এবং দুর্দশার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের দায়ী। এর জন্য পাহাড়ের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে কখনো ক্ষমা করবে না। সেই কারণে কখনো বিনয় তামাং কখনো বিমল গুরুং, নানাভাবে ছলচাতুরি করার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এতে কিছু হবে না। আজ পাতিপুকুরে চা চক্রের অনুষ্ঠানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করে একথা বলেন বিজেপি নেতা সায়ন্তন বসু।
একসময় এই বিমল গুরুংকে কখনো রাজ্য ছাড়া, কখনো দেশ ছাড়া কখনো পৃথিবী ছাড়া করার উপায় খুঁজেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যতদিন বিমল গুরুং ওনার বিরোধী ছিল। ১৩০ টার মতো কেস রয়েছে বিমল গুরুংয়ের বিরুদ্ধে।
ইউএপিএ সহ দেশদ্রোহীতার মামলা রয়েছে তার বিরুদ্ধে। তার পরেও সেই ব্যক্তি রাজ্যের মধ্যে ঘুরে বেড়াল, প্রেস কনফারেন্স করে বেড়াল এবং মন্ত্রীদের সঙ্গে মিটিং করল। তারমানে আমরা যেটা বলেছি মুখ্যমন্ত্রী কিংবা সরকার সরকারের বিরোধিতা করলে মিথ্যা মামলা দেওয়া হয় নয়ত পশ্চিমবাংলায় আইন-শৃঙ্খলা বলে কিছু নেই।

Post a Comment